× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পছন্দমতো হল পেলেন ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। ফাইল ছবি

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরীকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিজের পছন্দমতো হলে সিট পেলেন দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার নবীন এই শিক্ষার্থী।

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্টের কক্ষে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম উপস্থিত ছিলেন।

প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।

হলে সিট বরাদ্দ পেয়ে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ইবির ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী।

তিনি বলেন, ‘অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছে। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। আমি পড়াশোনা করে দেশের উন্নয়ন করব। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারও সঙ্গে না ঘটে। এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান বলেন, ‘ফুলপরী যেহেতু এ হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দের রুমে আবাসিকতা দেব।’

১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে নির্যাতনের সত্যতা মিলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা