× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে ছাত্রী নির্যাতন : শনিবার ক্যাম্পাসে ফিরবেন ফুলপরী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ১৪:০১ পিএম

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। ফাইল ছবি

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার ফুলপরী খাতুন। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলে রাতভর নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুন শনিবার (৪ মার্চ) ক্যাম্পাসে ফিরবেন। তবে এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন তিনি। ক্যাম্পাসে আসার পর নতুন আবাসিক হলে ওঠার জন্য আবেদন করবেন ফুলপরী। এ ছাড়া সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথাও বলবেন তিনি। দেশরত্ন শেখ হাসিনা হলের পরিবর্তে ফুলপরী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠতে চান।

বৃহস্পতিবার (২ মার্চ) তিনি নিজেই বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে ফোন দিয়েছিল। নিরাপত্তার জন্য দুই জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। আগামীকাল আমি ক্যাম্পাসে যাব। দেশরত্ন শেখ হাসিনা হল থেকে মাইগ্রেশন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকব।’

এ বিষয়ে উপাচার্যের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। তার নিরাপত্তার জন্য রেজিস্ট্রার ও প্রক্টরকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

নির্যাতনের শিকার হওয়া ফুলপরী ওই রাতের ঘটনার পরে ভয়ে তার গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে চলে যান। শনিবার তিনি সেখান থেকেই আসবেন। এ ঘটনায় ক্যাম্পাসে অভিযোগ করার পরে তদন্ত কমিটির ডাকে গ্রামের বাড়ি থেকে তিনবার ক্যাম্পাসে এসেছিলেন ফুলপরী।

১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ফুলপরী খাতুনকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ফুলপরী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের তদন্তে নির্যাতনের সত্যতা মিলেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা