× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছ পদ্ধতিতে না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৮:৩২ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৮:৪১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শিক্ষকদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে না থাকার ব্যাপারে সাধারণ সভায় আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চাই। এক সপ্তাহের মধ্যে একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। আজই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানাব। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে হবে।’

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে সভায় বসেছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা। সভায় আগামী মাসের শেষের দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বলে জানিয়েছিল গুচ্ছভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সেখানে শিক্ষামন্ত্রী সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে থেকে যাওয়ার আহ্বান জানান। তবে জবি শিক্ষক সমিতির নেতারা তাতে আপত্তি জানিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের কথা জানান।

এদিকে জবির গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুবার বিশেষ একাডেমিক কাউন্সিল ডাকা হলেও, তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম দফায় ২২ ফেব্রুয়ারি ও দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষক সমিতির পক্ষ থেকে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হলেও তা কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা