× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২০:০২ পিএম

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো

ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পলিটেকনিকের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানিয়েছেন, দুপুরে শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সামনে পুকুর পাড়ে ছাত্রলীগের দুই নেতাকর্মীর কথা কাটাকাটি হয়। দুজনের পক্ষ নেন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান মিশু ও সহসভাপতি শুভ। এসময় তারাও বিবাদে জড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মিশু ও শুভর সমর্থকরা জড়ো হলে মারামারি শুরু হয়। 

এতে মিশু ও শুভ ছাড়াও ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও স্থাপত্য ২য় পর্বের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ, মেকানিক্যাল ৮ম পর্বের শিক্ষার্থী ইমরান হোসেন, ৪র্থ পর্বের তন্ময় মজুমদার, ৬ষ্ঠ পর্বের আনোয়ারুল আজিম আরাফাত, সিভিল ৬ষ্ঠ পর্বের স্বপন ও সজিব আহত হন।

খবর পেয়ে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ঘটনাস্থলে ছুটে যান। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসের সুপার আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় শিক্ষকরা পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন। এর মধ্যে দুপুরে ছাত্রাবাস সংলগ্ন মুক্তমঞ্চের সামনে থেকে দুপক্ষের ঝগড়ার কথা শুনেছেন।

ঘটনার বিষয়ে অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা জানান, দুপক্ষের মারামারির সময় তিনি বাসায় ছিলেন। প্রকৃত ঘটনা জানতে দুই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ঘটনা শুনে তিনি পুলিশ পাঠিয়েছেন। তবে মারামারির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা