× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট দেশ গড়তে ইউআইইউয়ে নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২০:২৯ পিএম

মঙ্গলবার আইরিক উদ্বোধনের সময় অতিথিরা। প্রবা ফটো

মঙ্গলবার আইরিক উদ্বোধনের সময় অতিথিরা। প্রবা ফটো

গবেষণা থেকে বাণিজ্যিকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন একটি ইনস্টিটিউট চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিলাইজেশন (আইরিক) নামে এই ইনস্টিটিউট যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএয়ের সভাপতি ফারুক হাসান, বিকেএমইএয়ের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ। 

অনুষ্ঠানের বক্তব্য দেন ইউআইইউয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান। প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ আইরিকর পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। 

ডা. দীপু মনি বলেন, ‘ইন্সটিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকুভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এটি চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তি ব্যবহার করে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া গবেষণা সহযোগিতা, স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া এই ইনস্টিটিউট শিক্ষার্থীদের আগামী দিনে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট দেশ গড়তে সহায়তা করবে।’

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে অধ্যাপক মামুনের এইমস ল্যাবের প্রজেক্টগুলো বাংলাদেশের স্বাস্থ্যখাতকে ডিজিটাল ও তার তৈরি প্রথম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে আইরিক একটি অনন্য পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।’

আইরিকের পরিচালক অধ্যাপক মামুন জানান, ইনস্টিটিউটটি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। তিনি এইমস ল্যাব, বিসিএই রিসার্চ ল্যাব, সেন্টার ফর ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যান্ড পলিসি রিসার্চ ও ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া কোলাবোরেশন সেন্টারকে এক ছাদের নিচে নিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় ইউআইইউ আইরিক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সেখানে ফোরআইআর প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে গবেষণা, উদ্ভাবন, ইনকিউবেশন ও বাণিজ্যিকীকরণ সংস্কৃতি পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গবেষকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা