× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ে  তিন দিনব্যাপী 'দক্ষিণ এশিয়ার উপকূলীয় এলাকায় টেকসই মৎস্য ও বনজসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। প্রবা ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী 'দক্ষিণ এশিয়ার উপকূলীয় এলাকায় টেকসই মৎস্য ও বনজসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে। প্রবা ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড ও বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী 'দক্ষিণ এশিয়ার উপকূলীয় এলাকায় টেকসই মৎস্য ও বনজসম্পদ ব্যবস্থাপনা' শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ম্যানগ্রোভ ও ফিশারিজের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। এই দুইয়ের সঙ্গে উৎপাদন, তাপমাত্রা ও লবণাক্ততা হ্রাস-বৃদ্ধি, বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তন, দূষণসহ নানামাত্রিক প্রভাব সম্পৃক্ত। আমরা জানি না কোন কারণে কী প্রজাতির ম্যানগ্রোভ বা মাছের উৎপাদন কমছে বা বাড়ছে। কী কী প্রভাব উপকূলের জল, জলজ প্রাণি ও উদ্ভিদের ওপর পড়ছে।’

তিনি বলেন, ‘ম্যানগ্রোভ ও মাছচাষের সঙ্গে বিপুল জনগোষ্ঠীর জীবন-জীবিকা নির্ভরশীল। উৎপাদন কমলে বা বাড়লে তা তাদের জীবন-জীবিকার ওপরও প্রভাব ফেলে। সামগ্রিকভাবে এসবের মধ্যে যে শৃঙ্খল বা বন্ধন কাজ করে, তা নিরূপণ জরুরি। দক্ষিণ এশিয়ার বিশাল উপকূলীয় অংশে ম্যানগ্রোভ ও মাছ বড় সম্পদ, যার ওপর আর্থ-সামাজিকসহ নানামাত্রিক উপযোগিতা নির্ভর করে।’

উপাচার্য মাহমুদ হোসেন বলেন, ‘স্বাস্থ্যকর ম্যানগ্রোভ ও টেকসই মৎস্যচাষের জন্য নতুন নতুন ক্ষেত্রে গবেষণা প্রয়োজন। এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে যে সমস্ত বিষয়ে গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে তার ফাইন্ডিংস থেকে অনেক তথ্য-উপাত্ত জানা যাবে। একই সঙ্গে সিম্পোজিয়াম শেষে যে সুপারিশমালা গৃহীত হবে তা ভবিষ্যতে গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার নতুন দিক-নির্দেশনা দেবে বলে তিনি আশা করেন।’

তিনি বলেন, ‘এই সিম্পোজিয়াম থেকে পারস্পারিক যোগাযোগ, গবেষণা তথ্য বিনিময় ও যৌথ শিক্ষা-গবেষণার নেটওয়ার্ক তৈরি হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন, বেডস এবং জিএনএফথর আয়োজনে এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও অতিথিদের তিনি স্বাগত জানান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম আজাদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক ও উপ-প্রধান বন সংরক্ষক জাহিদুল কবির বক্তব্য রাখেন । 

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মুহাম্মদ আব্দুর রউফ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর গোলাম সরোয়ার। সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির প্রফেসর নরম্যান সি ডিউক। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি টেকনিক্যাল সেশন ও একটি পোস্টার সেশন অনুষ্ঠিত হয়।

ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) আর্থিক সহযোগিতায় আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞরা সশরীরে অংশ নেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকরা সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সিম্পোজিয়ামে মোট ১৩৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। সিম্পোজিয়াম শেষে একটি সুপারিশমালা গৃহীত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা