× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রাবি বঙ্গমাতা হলে ছাত্রী নির্যাতন ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০০ পিএম

ভুক্তভোগী সুমাইয়া সুলতানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রবা ফটো

ভুক্তভোগী সুমাইয়া সুলতানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রবা ফটো

সমালোচনা যেন পিছু ছাড়ছেই না ছাত্রলীগের। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা হলের ৫০১ নম্বর কক্ষে ঢুকে ওই ছাত্রীকে নির্যাতন ও পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী সুমাইয়া সুলতানা সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সুমাইয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

অভিযুক্ত শিক্ষার্থী দোলন ২০১৭-১৮ সেশনের সংগীত বিভাগের শিক্ষার্থী ও বঙ্গমাতা হল শাখা ছাত্রলীগের সদস্য। নির্যাতনের সময় দোলনের সঙ্গে ছাত্রলীগ কর্মী আশাসহ আরও অন্তত তিনজন ছিলেন।

নির্যাতনের শিকার ছাত্রী ও তার সহপাঠীদের দেওয়া তথ্যমতে, প্রায় ১২ দিন আগে হলের কিচেনে রান্না করাকে কেন্দ্র করে দোলন ও সুমাইয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর থেকেই সুমাইয়াকে হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন দোলন। সুমাইয়াকে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে দোলন তার সহযোগীদের নিয়ে সুমাইয়ার কক্ষে এসে তাকে মারধর করে। এ সময় হলের অন্য ছাত্রীরা এগিয়ে এলে তারা চলে যায়।

সুমাইয়ার সহপাঠীরা জানান, তারা সুমাইয়ার পাশে আছে। সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

চিকিৎসকরা বলেন, ‘সুমাইয়া ট্রমা ও প্যানিকের মধ্যে আছে। তার পরিস্থিতি বোঝার জন্য ইসিজি করা হয়েছে।’

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান, এ ঘটনায় ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা