× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী কলেজে শিক্ষার্থী নির্যাতন : ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে অব্যাহতি

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৭ এএম

রাজশাহী কলেজ। ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ। ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ ছাত্রাবাসে শিক্ষানবিশ সাংবাদিকসহ ৩০ জন সাধারণ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের ৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

এদের প্রত্যেককে মহানগর শাখার সকল সাংগঠনিক কার্যক্রম থেকে আগামী ৬ মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. মো. সিরাম মুবিন সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরুখ আলম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আজম রাফি, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রাজু আহম্মেদ ও রাজশাহী মহানগর ছাত্রলীগের কর্মী ওয়ালিউর রহমান রিফাত। 

মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, বহিষ্কৃতরা এর আগে এ রকম কাজ করেনি। আমরা তাদেরকে কাউন্সিলিং করব। এর মাঝে যদি তাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন না দেখা যায় তবে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

গত ২২ ফেব্রুয়ারি ছাত্রলীগের দলীয় প্রোগ্রামে অংশ না নেওয়ায় রাজশাহী কলেজের দুইজন শিক্ষানবিশ সাংবাদিকসহ মুসলিম হলে ৩০ জন শিক্ষার্থীকে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে সংগঠনটির নেতাকর্মীর বিরুদ্ধে। পরদিন ২৩ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে সব পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসা করে দেন কলেজটির অধ্যাপক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা