× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র পদ্ধতিতে ইবিতে ভর্তি চায় শিক্ষক সমিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। সংগৃহীত ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। সংগৃহীত ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে না নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এই পদ্ধতি বাতিল বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক কুড়িয়েছে। গুচ্ছ পদ্ধতি শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে শিক্ষার্থী পূর্ণ হচ্ছে না। ভোগান্তি হচ্ছে বেশি। তাই শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘আমরা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। তখন দেখা যায়, সমন্বিত ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে কঠিন করে তোলে। আমরা ২০২১-২২ শিক্ষাবর্ষেও সমন্বিত ভর্তি পরীক্ষায় না নেওয়ার জন্য মতামত দিয়েছিলাম। উপাচার্যের অনুরোধে আমাদের দেওয়া শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষা হয়। তাই আমরা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে আসছি। বিষয়টি লিখিতভাবে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে জানিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা