× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি উপাচার্যের আদেশে পিএসকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের পিএস-১ আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাস বন্ধের দিন সকাল সাড়ে ১১টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম তার পিএস-১ আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়ার জন্য রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে আদেশ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘অসুস্থ থাকায় গতকাল উপাচার্যের সাথে দেখা করতে পারিনি। আজ বন্ধের দিন অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি।’

তিনি জানান, ‘তার কাছে যে ফাইলপত্র এসেছে সেখানে উপাচার্য শুধু অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু কারণ জানানো হয়নি।’

গত বছরের ১৭ সেপ্টেম্বর উপাচার্যের পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করে তাকে লাঞ্ছিত করেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা ও অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতারা। তখন উপাচার্য কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তখন আইয়ূবকে পিএস পদ থেকে সরানো হয়নি।

সম্প্রতি অডিও ফাঁসের ঘটনার পর আবারও উপাচার্য কার্যালয়ে আন্দোলন শুরু হলে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বন্ধের দিন সকালে তার বাসভবন ত্যাগ করেছেন বলে জানা গেছে। পিএস অব্যাহতির কারণ জানতে একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা