× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আবুল হাসানাত

ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছানোর দায়িত্ব শিক্ষার্থীদের

বরিশাল অফিস

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনির ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ছবি: প্রবা

বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ও ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনির ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ছবি: প্রবা

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রিপদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ইতিহাস এক দিনে তৈরি হয় না। আর বাঙালির ইতিহাস হাজার বছরের। যে জাতি নিজেদের ইতিহাস জানে না, সে জাতি মর্যাদাশীল জাতি হতে পারে না। আপনাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। বাঙালির হাজার বছরের ইতিহাসকে রক্ষা করতে হলে এ জাতির সঠিক ইতিহাস জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

আবুল হাসানাত আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের বিকশিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। দক্ষিণাঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য ১৯৭৩ সালে তৎকালীন কৃষিমন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত বঙ্গবন্ধুর কাছে বরিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান দারি করেছিলেন। তিনি তখন বরিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন পটপরিক্রমায় সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি। পরে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা গুরুত্ব অনুধাবন করে বরিশালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন।’ 

এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথিসহ অন্যরা বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। তারা ঢোলবাদ্য দিয়ে ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করেন। এতে নেতৃত্ব দেন উপাচার্য ছাদেকুল আরেফিন। শোভাযাত্রাটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা