× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০ পিএম

 গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পদ্ধতির দাবিতে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। প্রবা ফটো

গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা পদ্ধতির দাবিতে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মান রক্ষা ও স্বকীয়তা ফিরিয়ে আনতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর স্বল্প সময়ের মধ্যে শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে ঈর্ষণীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রথম পুরোপুরি লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালু করে। যাতে মানসম্মত ও মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টি তার স্বকীয়তা হারিয়েছে। ভর্তি পরীক্ষার পদ্ধতি পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে।

মানবন্ধনে বক্তারা সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশসনকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার স্বকীয়তা হারিয়েছে। আমরা শিক্ষার্থী ভর্তির জন্য নিচের সারির বিশ্ববিদ্যালয়ের দিকে এখন তাকিয়ে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার শেষ হয়ে যায়, আর এখানে গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পাওয়া যায় না। গুচ্ছ থেকে বের হয়ে আমাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে হবে। ২৭ ফেব্রুয়ারি মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুচ্ছ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো।’

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এদিকে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি বিশেষ একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। একাডেমিক কাউন্সিলে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। সেজন্য একাডেমিক কাউন্সিল আহ্বান করা হয়েছে। সেখানে আলোচনা করে, শিক্ষকদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা