× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেস ক্লাবের উদ্যোগে কুবিতে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৮ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০টায়  আনুষ্ঠানিক উদ্বোধন  করেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিক সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (২২ ফেব্রুয়ারি) শুরু হয়েছে আন্তঃসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা-২০২৩।

বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সকাল ১০টায় এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম।

হুমায়ুন কবির বলেন, ‘শিক্ষার্থীরা শুধু ক্লাস, লাইব্রেরি ওয়ার্ক করে হলে চলে যাবে আমরা সেটা চাই না। আমরা চাই, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই পরিপূর্ণ মানুষ হতে হলে তাকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠন করার মাধ্যমে তার ভেতরের প্রতিভাকে জাগ্রত করতে হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন নিয়ে এমন আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, 'একটি নবীন সংগঠন হয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে খেলাধুলার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনের খেলোয়াড়সহ যারা খেলাধুলা পছন্দ করেন তাদের সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।' 

আসাদুজ্জামান বলেন, ‘প্রেস ক্লাব আন্তসংগঠন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মিলনমেলা অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, সৌহার্দ্য ও সম্মান তৈরির জন্য। সকল ইতিবাচক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। বিভিন্ন সংগঠনের নেতারা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ সকল ইতিবাচক কাজে অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে এগিয়ে আসা। 

কুবি প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ১৯টি সংগঠন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। রাত ৮টায় শুরু হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা