× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে পিএইচডি ও এমফিল ডিগ্রি পেলেন ৫২ গবেষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩১ জন গবেষক পিএইচডি ডিগ্রি ও ২১ জন এমফিল ডিগ্রি লাভ করেছেন। গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিগ্রি প্রদানের তথ্যটি জানানো হয়। 

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে জান্নাত আরা সোহেলী, ইতিহাস বিভাগের অধীনে তপন কুমার পালিত, এএসএম মোহসীন, আরবী বিভাগের অধীনে জাহিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. আলী করিম, সংস্কৃত বিভাগের অধীনে জিএম তারিকুল ইসলাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে হুসাইনুল বান্না, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে খন্দকার খায়রুন্নাহার, সংগীত বিভাগের অধীনে অণিমা রায়, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ইউএস রোকেয়া আক্তার, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মোসাম্মৎ শামীমা নাছরীন, আইন বিভাগের অধীনে মোহা. ওয়াহেদুজ্জামান, স্নেহাদ্রি চক্রবর্ত্তী, রসায়ন বিভাগের অধীনে হাসিনা আখতার শিমুল, ফাতেমা তুজ জোহরা, গণিত বিভাগের অধীনে আশরাফী মেহের নিগার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে মো. মোশিদুল ইসলাম, শামিমা নাছরীন। 

এ ছাড়া আরও পিএইচডি ডিগ্রি লাভ করেন- মনোবিজ্ঞান বিভাগের অধীনে রাজেকা ফেরদৌস তানি, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে এসএম আবুল কালাম আজাদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে শেগুফ্তা আফরিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে মাহবুবা বেগম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. রবিউল ইসলাম, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধীনে দুলাল চন্দ্র গাইন, গ্রাফিক ডিজাইন বিভাগের অধীনে ভদ্রেশু রীটা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মোহাম্মদ আশরাফ সাদেক, শিল্পী রানী সাহা, বিপ্লব মল্লিক, শেখ শাহবাজ রিয়াদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো. তৌহিদুল হক ও তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধীনে মো. ইফতেখারুল আমিন।

এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইতিহাস বিভাগের অধীনে ইদ্রিস আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে রোকসানা আক্তার, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে তাসলিমা আক্তার, সংস্কৃত বিভাগের অধীনে বুলবুল দাস, তানজিলা আক্তার ইভা, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে ইনজামাম মাহবুব মজুমদার, তাহরিমা বিন্তে নইম মৌ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে শামীম হোসেন, লোক প্রশাসন বিভাগের অধীনে তাহমিনা দিলসাদ, যোগাযোগ বৈকল্য বিভাগের অধীনে মোবাশ্বেরা ইসলাম। 

এ ছাড়া আরও এমফিল প্রাপ্তরা হলেন, রসায়ন বিভাগের অধীনে ফারহানা শবনম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মো. আবদুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে সাদেকা হোসেন, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে মো. রকিবুল হাসান, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে রেহনুমা মোস্তফা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রাহুল চন্দ্র সাহা, সাদিয়া আফরিন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাজিয়া মাহমুদ, শামীমা আক্তার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে এইচএম মনিরুজ্জামান ও মো. ওবায়দুল হককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা