× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে পশ্চিমবঙ্গের শিবপুরে অবস্থিত ভারতীয় প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদের স্মরণে স্মরণসভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভারতের মধ্যে একমাত্র ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আইআইইএসটি) ক্যাম্পাসে স্থায়ী শহীদ মিনার রয়েছে। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক, ডিন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত বাংলাদেশি শিক্ষার্থী ও ভারতীয় সাধারণ শিক্ষার্থীরা। 

ডক্টরাল প্রোগ্রামে অধ্যায়নরত দীপক সিং বলেন, ‘বিদেশির মাটিতে এসেও আমরা যে স্থায়ী শহীদ মিনার পেয়েছি তা আমাদের সৌভাগ্য। আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদেরই। তোমরা অনুজরা প্রতি বছর শহীদের শ্রদ্ধা জানিয়ে এই মেলবন্ধন বজায় রাখবে-এই আমাদের প্রত্যাশা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা