× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসারের কাছে হার মানলেন ঢাবির সাবেক অধ্যাপক রাশিদুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম

সৈয়দ রাশিদুল হাসান। প্রবা ফটো

সৈয়দ রাশিদুল হাসান। প্রবা ফটো

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক রাশিদুল ঢাবি মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন তার বিভাগের শিক্ষক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অধ্যাপক বদরুজ্জামান বলেন, ’মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।’

অধ্যাপক রাশিদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে উপাচার্য বলেন, ’অধ্যাপক রাশিদুল হাসান সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ঢাবিতে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা