× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে কানাডায় পোস্টডক করার সুযোগ

আসমাউল হুসনা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ০০:২৮ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১০:৪৬ এএম

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে কানাডায় পোস্টডক করার সুযোগ

পোস্ট ডক্টরাল বলতে মূলত ডক্টরাল গবেষণা (পিএইচডি) করার পর অন্য কারও অধীনে গবেষণা করাকে বোঝায়। পিএইচডি সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি হলেও ইউরোপ-আমেরিকায় চাকরি অথবা একাডেমিক গবেষক, শিক্ষক হতে পোস্ট ডক্টরাল গবেষণা প্রয়োজন। শুধু তাই নয় এশিয়ার বিভিন্ন দেশ যেমন- চীন, ভারত,জাপান এসব দেশে গবেষক বা শিক্ষক হতে হলে পোস্ট ডক্টরাল গবেষণার অভিজ্ঞতা থাকতে হয়। তাই অসংখ্য শিক্ষার্থী এখন পোস্ট ডক্টরাল গবেষণা করছে। 

পোস্ট ডক্টরাল কোনো আলাদা গবেষণা না হওয়ায় এটি করলেও ভিন্ন কোনো ডিগ্রি পাওয়া যায় না। পোস্ট ডক্টরাল গবেষণাকে সংক্ষেপে পোস্ট ডক বলা হয়। ইউরোপ-আমেরিকায় একজন পোস্ট ডক গবেষকের বার্ষিক গড় বেতন ৪০-৫০ হাজার ডলার হয়ে থাকে। পিএইচডির মতো পোস্ট ডক্টরালের জন্য কোনো সময় নির্ধারিত থাকে না। তবে সর্বনিম্ন এক বছরের চুক্তি হয়। 

সম্প্রতি কানাডা দিচ্ছে পিএইচডি শেষ করা শিক্ষার্থীদের পোস্ট ডক করতে ফুল-ফ্রি স্কলারশিপ। স্কলারশিপের জন্য বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় : ২১ সেপ্টেম্বর।

স্কলারশিপটিতে যেসব সুযোগ-সুবিধা থাকছে

  • সেরা কানাডিয়ান সুপারভাইজারদের অধীনে গবেষণার সুযোগ।
  • 'ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩'-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর প্রদান করা হয় ৭০ হাজার কানাডিয়া ডলার যা বাংলাদেশি মূল্যে ৪৭ লাখ টাকা।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারী অবশ্যই পিএইচডি সম্পন্নকারী হতে হবে।
  • স্কলারশিপটি পাবেন স্থানীয় কানাডিয়ান বাসিন্দা নন এমন শিক্ষার্থীরা।
  • কেবলমাত্র কানাডিয়ান ইনস্টিটিউটে আবেদনকারীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপটি শুধুমাত্র একবারই প্রদান করা হয়। এ ছাড়া আবেদনকারীকে কাঙ্খিত  সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে যোগ্যতা নিশ্চিত করতে হবে।

আবেদন করতে 

banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_overview-apercu.html

প্রবা/জিকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা