আসমাউল হুসনা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ০০:২৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১০:৪৬ এএম
পোস্ট ডক্টরাল বলতে মূলত ডক্টরাল গবেষণা (পিএইচডি) করার পর অন্য কারও অধীনে গবেষণা করাকে বোঝায়। পিএইচডি সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি হলেও ইউরোপ-আমেরিকায় চাকরি অথবা একাডেমিক গবেষক, শিক্ষক হতে পোস্ট ডক্টরাল গবেষণা প্রয়োজন। শুধু তাই নয় এশিয়ার বিভিন্ন দেশ যেমন- চীন, ভারত,জাপান এসব দেশে গবেষক বা শিক্ষক হতে হলে পোস্ট ডক্টরাল গবেষণার অভিজ্ঞতা থাকতে হয়। তাই অসংখ্য শিক্ষার্থী এখন পোস্ট ডক্টরাল গবেষণা করছে।
পোস্ট ডক্টরাল কোনো আলাদা গবেষণা না হওয়ায় এটি করলেও ভিন্ন কোনো ডিগ্রি পাওয়া যায় না। পোস্ট ডক্টরাল গবেষণাকে সংক্ষেপে পোস্ট ডক বলা হয়। ইউরোপ-আমেরিকায় একজন পোস্ট ডক গবেষকের বার্ষিক গড় বেতন ৪০-৫০ হাজার ডলার হয়ে থাকে। পিএইচডির মতো পোস্ট ডক্টরালের জন্য কোনো সময় নির্ধারিত থাকে না। তবে সর্বনিম্ন এক বছরের চুক্তি হয়।
সম্প্রতি কানাডা দিচ্ছে পিএইচডি শেষ করা শিক্ষার্থীদের পোস্ট ডক করতে ফুল-ফ্রি স্কলারশিপ। স্কলারশিপের জন্য বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় : ২১ সেপ্টেম্বর।
স্কলারশিপটিতে যেসব সুযোগ-সুবিধা থাকছে
আবেদনের যোগ্যতা
স্কলারশিপটি শুধুমাত্র একবারই প্রদান করা হয়। এ ছাড়া আবেদনকারীকে কাঙ্খিত সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে যোগ্যতা নিশ্চিত করতে হবে।
আবেদন করতে
banting.fellowships-bourses.gc.ca/en/app-dem_overview-apercu.html
প্রবা/জিকে /এসআর