× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা পাহাড়ি শিশু শিক্ষার্থীদের

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৮ পিএম

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। প্রবা ফটো

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। প্রবা ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খাগড়াছড়ি দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন- এসএমসির সভাপতি বিকাশ চন্দ্র ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের সদস্য মন্টু বিকাশ ত্রিপুরা, সমাজসেবক চারু ত্রিপুরা, দহেন বিকাশ ত্রিপুরা ও প্রাক্তন শিক্ষার্থী জ্যোতি ত্রিপুরা। 

বিকাশ চন্দ্র ত্রিপুরা বলেন, অমর একুশ মানে মাথা নত না করা। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম একটি দেশ। আদিবাসী জনগোষ্ঠীর জন্য প্রাক-প্রাথমিক হতে তৃতীয় শ্রেণির জন্য বিশেষ মাতৃভাষা শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা