× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাবিতে অর্থনীতির বইয়ের প্রকাশনা উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রকাশনা উৎসব হয়। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রকাশনা উৎসব হয়। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলীকুজ্জমান আহমদ, ড. মোয়াজ্জেম হোসেন এবং ড. মাজহারুল ইসলাম রানা সম্পাদিত ‘Towards a Sustainable Economy : The Case of Bangladesh’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই উৎসব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং গ্রিন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া গ্রন্থের অন্যতম সম্পাদক ড. মোয়াজ্জেম হোসেন ও ড. মাজহারুল ইসলাম রানা বক্তৃতা করেন।

উপাচার্য আখতারুজ্জামান গ্রন্থের সম্পাদকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই গ্রন্থে বাংলাদেশের বৈপ্লবিক উন্নয়নের বিভিন্ন ধারা, উন্নয়নের পথপরিক্রমা, উদ্ভাবন ও চ্যালেঞ্জসমূহ চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এই গ্রন্থের মাধ্যমে দেশের নীতিনির্ধারক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা