× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অডিও ফাঁসের পর ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১২ পিএম

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের নামে একটি অডিও ফাঁসের ঘটনার পর নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। এর মধ্যে দুটি বিভাগ ও মেডিক্যাল অফিসার পদের নিয়োগ নির্বাচনি বোর্ডও রয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এইচ এম আলী হাসান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য ‘মেডিক্যাল অফিসার’ পদ, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ পদ এবং বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়। উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনি বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শুধুমাত্র অডিও ফাঁসের জন্য নিয়োগবোর্ড স্থগিত করা হয়েছে বিষয়টি এমন নয়। যেহেতু এতবড় একটা ঘটনা ঘটল সেহেতু আমরা শিক্ষক-কর্মকর্তা সবার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিব। নিয়োগ বোর্ড বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় চালাতে গেলে নিয়োগ তো দিতেই হবে। আমরা সময়সাপেক্ষে নিয়োগবোর্ডের তারিখ দিব।’

এদিকে অডিও ফাঁসের ঘটনায় শনিবার ভিসির পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা লাগিয়ে আন্দোলন করেছেন অস্থায়ী চাকুরিজীবী পরিষদ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। এদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। এসময় তারা ভিসির অপসারণ দাবি করেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ফারহা জেবিন নামের একটি ফেসবুক আইডি থেকে ওই তিনটি অডিও পোস্ট করা হয়। এসব অডিওতে নিয়োগ নিয়ে ও নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে এক ব্যক্তিকে (কণ্ঠ উপাচার্যের মতো) বিভিন্ন কথা বলতে শোনা যায়। তবে অডিওটিতে অন্য প্রান্তের কোনো কথা শোনা যায়নি। অডিওতে একটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল হওয়ার কারণ ও আগামীতে বোর্ড অনুষ্ঠিত হওয়া সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে। এছাড়াও নিয়োগ প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন বলে দেওয়া হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিয়োগ বোর্ড স্থগিতের ঘটনা নিয়ে এ আলোচনা করা হয়। অডিওতে ওই বিভাগের অলি নামের (সংক্ষিপ্ত নাম) এক শিক্ষক প্রার্থীর নাম ধরে সম্বোধন করতে শোনা যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা