× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপ এডুকেশন এক্সপো

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম

রাজধানীতে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ইউরোপ এডুকেশন এক্সপো-২০২৩।  প্রবা ফটো

রাজধানীতে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ইউরোপ এডুকেশন এক্সপো-২০২৩। প্রবা ফটো

রাজধানীর বনানীতে হোটেল সারিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ইউরোপ এডুকেশন এক্সপো-২০২৩। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই এক্সপো। এদিন ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে তথ্যবহুল সেমিনার ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সেমিনার থেকে উচ্চশিক্ষায় আগ্রহীরা বিনামূল্যে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়য়ে ভর্তি সংক্রান্ত তথ্য, বিশ্ববিদ্যালয়ে আবেদন, কোর্সের বিস্তারিত তথ্য, এপয়েন্টমেন্ট জটিলতা নিরসনসহ বিদেশ গমনের সব তথ্য সংগ্রহ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য থাকছে তিনটি ভিন্ন অধিবেশন।

সকাল ১১টা থেকে সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনটি অধিবেশনের যে কোনো একটিতে অংশ নিয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের তথ্য সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

অয়োজক প্রতিষ্ঠান এডুমিগ লিমিটেডের কর্ণধার আব্বাস কারিমি জানান, এডুমিগ ১৪ বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছে। ইউরোপের সেনজেনভুক্ত ২৬টি দেশসহ তুরস্ক, দুবাই ও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়য়ে আবেদন থেকে শুরু করে স্কলারশিপ ও ভিসাপ্রাপ্তির সব তথ্য ও পরামর্শ থাকবে এক্সপোতে।

সেমিনারের পাশাপাশি অভিজ্ঞ কাউন্সিলরদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। স্কলারশিপসহ পড়াশোনার সুযোগও রয়েছে এখানে, থাকছে ৫০০০ ইউরো স্কলারশিপের সুযোগ। এক্সপোতে বিশেষ অফার হিসেবে থাকছে আইইএল্টিএস রেজিস্ট্রেশনে ৩০০ টাকা ছাড়। তা ছাড়া এক্সপোতে উপস্থিত সবার জন্য বিশেষ গিফটের ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা