প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২০ পিএম
এসইউবিতে বসন্ত উৎসব পালন। প্রবা ফটো
‘‘ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া’’
বাতাসে ফাল্গুনের আমেজ বলে দিচ্ছে আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে আজ উৎসব-আমেজে রঙিন হয়ে ওঠে স্টেট ইউনিভার্সিটির (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস ।
এসইউবির কালচারাল ক্লাবের আয়োজনে এবারের বসন্তকে বরণ করে নিতে স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় 'বসন্ত উৎসব ১৪২৯'। শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গানে প্রাণচঞ্চল হয়ে ওঠে এসইউবির স্থায়ী ক্যাম্পাস। দিনব্যাপী উৎসবমুখর নানান আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয় এসইউবির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ।