× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিইউমুনা’র নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৬ পিএম

ডিইউমুনা’র নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (ডিইউমুনা) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফারিয়া ফাইয়াজ হিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের জন্য ডিইউমুনা’র সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মো. আখতারুজ্জামান বলেন, ‘সর্বজনীন শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেতে হবে।’

অনুষ্ঠোনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব এ কে এম মনিরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, ডিইউমুনা’র সাবেক সভাপতি কাশাফাত আহসান, আশিকুল ইসলাম রবিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ডিইউমুনা’র সাধারণ সম্পাদক সাদিয়া বিনতে জামান, সহসভাপতি তাসনিয়া নাজমী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা