× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ইউনানি দিবস উদযাপন

প্রব প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০১ পিএম

ইউনানি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

ইউনানি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রবা ফটো

ইউনানি দিবস উপলক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ের মিলনায়তনে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. ইসমাইল খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী ও আয়ুর্বেদিক অনুষদের অনারারী ডীন, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। 

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনানি আয়ুর্বেদিক খাতের কিংবদন্তি উদ্যোক্তা, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি জয়ন্ত বকশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের চেয়ারম্যান ড. পুনাম গুপ্তা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা