× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির হল মসজিদেই বিয়ে করলেন শিক্ষার্থী, দেনমোহর ৫ হাজার টাকা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৯ পিএম

বিয়ের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ। প্রবা ফটো

বিয়ের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয় জীবনে যে আবাসিক হলে থেকেছেন সেই হলের মসজিদেই বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল আকবর শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে জুমার নামাজের পর তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে উপস্থিত সবাইকে খেজুর বিতরণ করা হয়। এই বিয়েতে দেন মোহর ছিল মাত্র পাঁচ হাজার টাকা।

বর সাজ্জাদুল আকবর শুভর বাড়ি চাঁদপুরে। আর কনে সুমাইয়া সুমির বাড়ি ময়মনসিংহ বিভাগের জামালপুরে। তিনি জামালপুরের আশেক মাহমুদ সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। পাশাপাশি তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা। বিয়ের এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে প্রশংসাও পেয়েছেন তারা।


এ বিষয়ে সাজ্জাদুল কবির বলেন, ‘আমি চাই বিয়ে নিয়ে মানুষ এত খরচের খাতা না বানাক। সেটার জন্যই এভাবে আয়োজন করা। তবে স্ট্রাগলটাই অনেক বেশি, হুট করে সিদ্ধান্ত নিয়ে সামাল দেওয়া অনেক কষ্ট। আত্মীয়স্বজনের মধ্যে একটু নেতিবাচকতার বিষয় আছে। তবে আব্বু-আম্মু সমর্থন দিয়েছে তাই এতদূর আসতে পেরেছি।’

দেনমোহর নিয়ে তিনি বলেন, ‘আমি এখনও কোনো চাকরি করছি না। তাই আমরা দেনমোহর কম টাকা নির্ধারণ করেছি। পুরো টাকা পরিশোধ করে দিয়েছি। আমি বাকি রাখতে চাইনি। তাই এই দেনমোহর নির্ধারণের বিষয়ে আমাদের আগেই কথা হয়েছিল। আমার স্ত্রীও আত্মনির্ভরশীল মানুষ। টুকটাক টিউশন করে যা আয় করি... বলেছি এত টাকা দেব, সে বলেছে সমস্যা নেই। সে তার পরিবারকে ম্যানেজ করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা