জাকাইনবি প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ক্লাব সভাপতি জেসমিন নাহার জুঁই (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ফাহিম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ নামে নতুন ক্লাবের যাত্রা শুরু হয়েছে। আগামী এক বছরের জন্য ক্লাবে প্রথম কমিটির অনুমোদনও দেওয়া হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ক্লাব থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জেসমিন নাহার জুঁই ও সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ফাহিম।
কমিটিতে অন্যরা হলেন- সহ-সভাপতি অনিন্দিতা আচার্য, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি ফারহানা মাহবুবা কেয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি সাদিয়া জামান সুপ্তি, সেশন কো-অর্ডিনেটর স্পন্দন রেমা।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনতে আনসারী শান্তনা ও রাফিয়া নুসরাত মীন দায়িত্ব পেয়েছেন।
ক্লাবটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- আবু বকর সিদ্দিক, মেহবুব রশিদ রাবু ও মো. হাসিবুর রহমান ইভান।