× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাসের হার কমেছে রাজশাহী বোর্ডে

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫ পিএম

পাসের আনন্দে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

পাসের আনন্দে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। এবার পাস করেছে ৮১ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। প্রতিটি জেলায় এবং প্রতিটি শাখায় ছাত্রদের চাইতে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার এ ফল ঘোষণা করা হয়। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। যাদের মধ্যে ৯ হাজার ৮৯৮ ছাত্র এবং ১১ হাজার ৯৫৭ ছাত্রী।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ২৯ হাজার ৪২৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৬ হাজার ৭০০ জন। পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলার মোট ২০১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সব শিক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা ৩১টি। আর একজন শিক্ষার্থীও পাস করেনি এমন কলেজের সংখ্যা ৯টি।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী জেলায় মোট পাসের হার ৮৭.৭৩ শতাংশ, নবাবগঞ্জ জেলায় ৭৬.৩৩ শতাংশ, নাটোর জেলায় ৮০.২৩, নওগাঁয় ৭৭.৮১, পাবনায় ৮০.০৬, সিরাজগঞ্জে ৭৯.৮৫, বগুড়ায় ৮৪.৬৬ এবং জয়পুরহাট জেলায় পাসের হার ৭২.৮৩ শতাংশ। প্রতিটি জেলাতেই পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হারের দিক থেকে ছাত্রদের চাইতে ছাত্রীরাই এগিয়ে রয়েছে।

এই বোর্ডে বিজ্ঞান শাখায় পাসের হার ৮৯.৩৬ শতাংশ, মানবিক শাখায় পাসের হার ৭৮.৩৬ এবং ব্যবসায় শাখায় পাসের হার ৮১.১৫ শতাংশ। প্রতিটি শাখাতেই ছাত্রদের চাইতে ছাত্রীদের পাসের হার বেশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা