× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি আদায়ে ফের অনশনের হুঁশিয়ারি চবি চারুকলা শিক্ষার্থীদের

চবি প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪ পিএম

বিক্ষোভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রবা ফটো

বিক্ষোভে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রবা ফটো

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে ফের অনশনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীরা। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন শিক্ষার্থীরা।

প্ল্যাকার্ড হাতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নামেন তারা। পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে প্রক্টরের কার্যালয় ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করেন। সাড়ে ১২টার দিকে তাদের কর্মসূচি শেষ হয়। সোমবার চারুকলার শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলন ৯৬ দিনে গড়ালো। 

চারুকলা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘আমরা আগেই অনশনের ঘোষণা দিয়েছিলাম। প্রশাসন দাবি আমলে না নেওয়ায় হয়তো সে ঘোষণাতে ফিরে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

শিক্ষার্থীরা জানান, মূল ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন হওয়ায় চারুকলা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে এখনো প্রতিষ্ঠিত করতে পারেনি। চারুকলা ইনস্টিটিউট কোথায় অনেকে জানেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, গত ১২ বছরেও প্রশাসন তা নিশ্চিত করেনি বলে দাবি শিক্ষার্থীদের।

২০২২ সালের ২ নভেম্বর থেকে ২২ দাবিতে অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করে চারুকলার শিক্ষার্থীরা। পরে তা মূল ক্যাম্পাসে ফেরার এক দাবিতে রূপ নেয়। গত ২ ফেব্রুয়ারি আবাসিক হল ত্যাগ ও এক মাসের জন্য চারুকলা বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা