× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএইচএসবি স্টেম ফেস্টে ৭৫টি প্রজেক্ট প্রদর্শন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২২ পিএম

স্টেম ফেস্ট উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। প্রবা ফটো

স্টেম ফেস্ট উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। প্রবা ফটো

নানা আয়োজনে দ্বিতীয় বারের বিজ্ঞানবিষয়ক আয়োজন স্টেম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ (আইএইচএসবি) দিনব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।আড়াইশ’র মতো শিক্ষার্থী রোবোটিক্স, পদার্থ, রসায়নসহ বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ৭৫ টি প্রজেক্ট প্রদর্শন করে। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা শাখার পাশাপাশি গুলশান শাখাও এতে অংশ নেয়।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে স্টেম ফেস্টের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের চেয়ারম্যান আব্দুল আজিজ জলদোশভ ও অধ্যক্ষ রোকসানা জারিন। 

স্কুলের মাঠে সকাল সাড়ে ৯ টা থেকেই চালু হয় বিভিন্ন স্টল। প্রতিটি স্টলে ছিল নানা বিজ্ঞান সংশ্লিষ্ট প্রদর্শনী। এ বছর ৩ টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যাটাগরি, সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যাটাগরি এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আরো একটি ক্যাটাগরি ছিল।

শিক্ষার্থীরা দর্শনার্থীদের প্রজেক্টগুলোর ব্যবহার ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরে। এবারের উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল সিকিউরিটি ড্রোন, এটি ড্রোন কন্ট্রোলার, রিসিভার, মোটর এবং ওয়াইফাই ক্যামেরার মাধ্যমে তৈরি হয়েছে। এছাড়া রোবোটিক আর্ম, রিমোট কন্ট্রোল গাড়ি, সেলফ ব্যালেন্সিং রিমোট, স্মার্ট রোবটস, পেপার রিসাইকেল মেশিনসহ বিভিন্ন অত্যাধুনিক প্রজেক্ট। অংশ নেওয়া সব শিক্ষার্থীকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা