× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

রংপুর অফিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩১ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় : প্রবা ফটো

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় : প্রবা ফটো

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এতে দুই শিক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বহিরাগতরা এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনার সৃষ্টি হয়।

মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন স্থানীয়দের বরাতে বলেন, ‘৩১ জানুয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ওই সময় স্থানীয় এক বহিরাগতের সঙ্গে এক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার চেষ্টা করে এলাকাবাসী। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পার্কের মোড় এলাকার বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।’

তিনি বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা অবস্থান করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

তবে এ সংবাদ লেখা পর্যন্ত রাত ১০টায় এলাকাবাসী পার্কের মোড়ে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা