× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজ্ঞান কলেজের ওরিয়েন্টেশন সম্পন্ন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে

চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

কলেজ দুটির অধ্যক্ষ ও চেয়ারম্যান ডা. জাহিদ খানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ফরিদুল আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহাদ পারভেজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ দত্ত।

সভাপতির বক্তব্যে বিজ্ঞান কলেজ ও কর্মাস কলেজের চেয়ারম্যান ড. জাহিদ খান বলেন, দেশ ও জাতি গঠনের শিক্ষার কোন বিকল্প নেই, তাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও শৃঙ্খলা অর্জনের মধ্য দিয়ে প্রত্যেককে নিজ, নিজ ক্ষেত্রে দেশ ও সমাজ উন্নয়নের পাশাপাশি এই কলেজের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কমার্স কলেজের অধ্যক্ষ আকতার, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান লায়ন মো. কামাল পাশা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুব উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন,বাংলা বিভাগের প্রভাষক রবিউল আলম মানিক, জীব বিজ্ঞানের  প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সুপন বড়ুয়া, সিনিয়র প্রভাষক জয়দেব ধর, প্রণয় ঘোষ, ফয়সাল মাহমুদ খালিদ, খোরশেদুল আলম, সহকারী কো-অর্ডিনেটর  সুমন ভৌমিক, রসায়ন বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক রঞ্জিত ঘোষসহ  ইংরেজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা