× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাদশ শ্রেণিতে ভর্তি শেষ ধাপের আবেদন ৬ ফেব্রুয়ারি শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা শেষ ধাপে ভর্তির আবেদন করার সুযোগ পাচ্ছেন। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ প্রক্রিয়া চলবে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। শুধু অনলাইনে কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। যাচাই-বাচাই শেষে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় শেষ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কলেজে মনোনয়ন পায়নি সেসব শিক্ষার্থী চতুর্থ ধাপে আবেদন করতে পারবে। আর যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কলেজে ভর্তি হতে পারেনি বা নিশ্চায়ন করতে পারেনি তারাও চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাবে। কলেজে ভর্তির আবেদনের ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। ফল প্রকাশের পর ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবে।

ঢাকা বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণির ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করার পরও সাড়ে ২২ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। এদের মধ্যে দুই হাজার ৮৪২ জন জিপিএ-৫ পেয়েছিল। এসএসসি ও সমমান উত্তীর্ণ চার লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেনি। অপরদিকে সারাদেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণির ১২ লাখ ৫৩ হাজার আসন ফাঁকা থাকছে। এমন পরিস্থিতিতে কলেজ না পাওয়া ও ভর্তির আবেদন না করা শিক্ষার্থীদের ফের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা