ঢাবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫৩ পিএম
বৈদ্যুতিক তারের জটলায় শর্টসার্কিটের ফলে আগুনে পুড়ে যায় সিঁড়ির নিচে থাকা জিনিসপত্র। প্রবা ফটো
ঢাকা বিশ্বিবিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের একটি ভবনের নিচতলায় বৈদ্যুতিক তারের জটলায় শর্টসার্কিটের ফলে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিঁড়ির নিচে অনেকগুলো বৈদ্যুতিক কানেকশন একসাথে হওয়ায় সেখানে আগুন লেগে যায়। পরে সবাই হৈ চৈ করতে থাকে এবং হলের শিক্ষার্থীরা রুম থেকে নেমে নিচে মাঠে জড়ো হয় সবার মাঝে এক ধরনের ভয় ও শঙ্কা তৈরি হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, ‘আমাদের হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। খেলা শেষ হতে হতে দুপুর ২টা বেজে যায়। পরে শুনি হলের নিচে আগুন লেগেছে, পরে সাথে সাথেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিঁড়ির নিচে পুরাতন জিনিসপত্র রয়েছে সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে জেনেছি।’