প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২৩:২২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১১:৩৪ এএম
‘এসো মিলি প্রাণের স্পন্দনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে’ এ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী ও সাধারণ সভা আয়োজন করেছে।
২৪ ফেব্রুয়ারি সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীতে যোগ দিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
৩০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে এ ওয়েবসাইটে (www.aaajnu.org) লগইন করুন।