মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:১৬ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম
পাঠাভ্যাস উন্নয়ন উদ্বুদ্ধকরণ কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) ১২টার দিকে গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ও বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা দেওয়া হয়।
কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার আব্দুল্লাহ-আল মাসুম, কর্মশালার টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল।