× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির প্রস্তুতি সভা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:০৭ পিএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির প্রস্তুতি সভা

বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির এ সভায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেড অব পি আর আবু মিয়া আকন্দ (তুহিন)-কে কনভেনার এবং সোনারগাঁও ইউনিভার্সিটির হেড অব পি আর নাহিদ হাসানকে কো-কনভেনার করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় বার্ষিক বনভোজনের তারিখ আগামী ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করাসহ বার্ষিক ম্যাগাজিন ‘সংযোগ’ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সিনিয়র সহসভাপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মাদ ইমতিয়াজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত ছিলেন পুপরোয়া’র সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপপরিচালক আবু মিয়া আকন্দ (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেফোডিল ইউনিভার্সিটির সিনিয়র সহপরিচালক আনোয়ার হাবীব কাজল, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার এসএম মহিউদ্দিন, অর্থ সম্পাদক ও ফারইস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মামুন-উল মতিন, সহ-অর্থ সম্পাদক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্তকর্তা জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহপরিচালক ওয়াহিদুজ্জামান, প্রচার সম্পাদক ও সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও নর্দান ইউনিভার্সিটির যুগ্ম পরিচালক শেখ মাহবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক এবং আইইউবিএটির উপপরিচালক আল আমিন শিকদার সিহাব, সহজনসংযোগ ও প্রশিক্ষণ সম্পাদক এবং ইউএপির জনসংযোগ কর্মকর্তা বাচ্চু শেখ রবিন, ক্রীড়া সম্পাদক ও মেরিট ইন্টা. স্কুলের পরিচালক মনজুর হোসাইন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও গ্রিন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মতিউর তানিফ, ইন্টারন্যাশনাল স্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রাইসুল হক চৌধুরী।

এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (পুপরোয়া) সভাপতি ও এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার ও জনসংযোগ পরিচালক মনিরুল ইসলাম রিন্টু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা