× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং মেলা

ববি প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং মেলা

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘স্টুডেন্ট ব্যাংকিং ফেয়ার ২০২৬’। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মুহম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইন।

এ সময় ইসলামী ব্যাংকের বরিশাল জোনের এসপিও আব্দুল্লাহ আল মামুন, বরিশাল শাখার এসপিও সৈয়দ মো. জাকির হোসাইন এবং বিশ্ববিদ্যালয় উপশাখার এসপিও ও ইনচার্জ এটিএম সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ ব্যবহারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা ও বিশেষ সুবিধা তুলে ধরা হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ক্যাম্পাসে এই মেলা চলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা