× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষা সহযোগিতা বাড়াতে বাউবিতে বিদেশি শিক্ষাবিদরা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

উচ্চশিক্ষা সহযোগিতা বাড়াতে বাউবিতে বিদেশি শিক্ষাবিদরা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সঙ্গে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে মতবিনিময় করেছেন পাকিস্তান ও ইন্দোনেশিয়ার দুই শিক্ষাবিদ।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকায় বাউবি উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন এবং ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার হাসানুল ইনানী ডিজেবার।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার প্রসার, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্বায়নের এ যুগে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার উৎকর্ষ সাধন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা বিনিময়, যৌথ একাডেমিক উদ্যোগ ও গবেষণার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাউবির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ করার আগ্রহের কথাও জানান তিনি।

এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এ কে এম ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অতিথিরা বাউবির শিক্ষা কার্যক্রম ও দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। উচ্চশিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো উপকৃত হতে পারে বলেও তারা মত দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা