× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃক্রীড়ার ফি নিচ্ছে ভিক্টোরিয়া কলেজ, মিলছে না সুবিধা

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মিনিট আগে

আন্তঃক্রীড়ার ফি নিচ্ছে ভিক্টোরিয়া কলেজ, মিলছে না সুবিধা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আন্তঃক্রীড়া খাতে ফি আদায় করা হলেও এ খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই বলে অভিযোগ উঠেছে। কলেজের ডিগ্রি শাখায় ছাত্রীদের জন্য নেই আন্তঃক্রীড়ার কক্ষ। ছাত্রদের জন্য একটি কক্ষ থাকলেও সেটি খেলাধুলার কাজে ব্যবহার হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

কলেজ সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আন্তঃক্রীড়া খাতে ২৫ টাকা করে নেওয়া হয়। ভিক্টোরিয়া কলেজে বর্তমানে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। সে হিসাবে একবার ফি আদায় হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। গত ১০ বছর ধরে এ ফি আদায় করা হলে মোট অর্থের পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এর বাইরে এ খাতে সরকারি বরাদ্দও এসেছে বলে জানা গেছে। তবে এসব অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কলেজে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা দুটি আন্তঃক্রীড়ার কক্ষ থাকার কথা। এসব কক্ষে ইনডোর খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম থাকার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই।

সরেজমিনে দেখা যায়, কলেজের ডিগ্রি শাখায় ছাত্রীদের জন্য কোনো আন্তঃক্রীড়ার কক্ষ নেই। ছাত্রদের জন্য ডিগ্রি শাখার ১০১ নম্বর রুমে একটি আন্তঃক্রীড়ার কক্ষ রয়েছে। সেখানে কিছু খেলাধুলার সরঞ্জাম থাকলেও সেগুলো ব্যবহার করা হচ্ছে না। কক্ষটিতে ভবন নির্মাণের সামগ্রী রাখা হয়েছে। এমনকি ইনডোর গেমসের টেবিলটি খাট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে কক্ষটির নামফলক এখনো রয়েছে।

শিক্ষার্থী এজাহরুল ও তানজি আক্তার বলেন, ডিগ্রি শাখায় গত তিন বছর ধরে আমাদের কাছ থেকে আন্তঃক্রীড়া খাতে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা ইনডোর গেমসের কোনো সুযোগ-সুবিধা পাননি। যে সুবিধা নেই, সে খাতে কেন টাকা নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়া প্রয়োজন নেই, এমন আরও কিছু খাতেও কলেজ প্রশাসন টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, কলেজে ভবন ও কক্ষের সংকট রয়েছে। এ জন্য আন্তঃক্রীড়ার জন্য কক্ষ নেই। ছাত্রদের জন্য যে কক্ষটি রয়েছে, সেটিও ব্যবহার অনুপযোগী। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আন্তঃক্রীড়ার কক্ষের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা