× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাব

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মিনিট আগে

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাব

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরীক্ষাগার পরিচালনার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আন্তর্জাতিক মানদণ্ড আইএসও/আইইসি ১৭০২৫:২০১৭ অনুসারে ল্যাবরেটরিটিকে এ স্বীকৃতি দিয়েছে।

গত ১২ নভেম্বর বিএবির মহাপরিচালকের কাছ থেকে অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম। এ সময় বিভাগের অন্যান্য বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

বারি সূত্রে জানা যায়, ল্যাবরেটরিটির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড আইএসও/আইইসি ১৭০২৫:২০১৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে ল্যাবরেটরিতে পরিচালিত বিভিন্ন পরীক্ষা ও উদ্ভিদ রোগ নির্ণয় কার্যক্রম আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেল।

কৃষি গবেষণা ও উদ্ভিদ রোগ নির্ণয়ের ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে বারি। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষণা ও পরীক্ষার মান আরও উন্নত হবে। পাশাপাশি দেশের কৃষি গবেষণার সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপ্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা