ইবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মিনিট আগে
আপডেট : ১৮ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য। ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৯ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নির্দেশনায় গঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, বিএনসিসির প্রধান সমন্বয় কর্মকর্তা অধ্যাপক ড. এম এম শরিফুল বারী এবং রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক অধ্যাপক মোহা. রফিকুল ইসলাম।
এ ছাড়া কমিটিতে রয়েছেন ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন, লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, এস্টেট প্রধান মো. শামসুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো. আসাদুর রহমান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপপরিচালক মোহা. রাজিবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মঈদ বাবুল এবং কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান মো. তোজাম্মেল হক।