× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রীয় অর্থের ব্যয়ের স্বচ্ছতা ও অধিকার প্রতিষ্ঠায় কমিশন নিরপেক্ষ থাকবে: প্রধান তথ্য কমিশনার

জাবি প্রতিবেদক

প্রকাশ : ৮ মিনিট আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার

শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন পুরোপুরি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তবে এই কমিশনকে নিরপেক্ষ রাখার চূড়ান্ত দায়িত্ব এ দেশের সচেতন জনগণ ও তরুণ প্রজন্মের।

রবিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘তথ্য মেলা ও আলোচনা সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

প্রধান তথ্য কমিশনার বলেন, শিক্ষার্থী কিংবা শিক্ষক—সবার অধিকার রক্ষার্থেই কাজ করে তথ্য কমিশন। কোনো শিক্ষার্থী যদি নিয়মতান্ত্রিকভাবে নিজের পরীক্ষার খাতা দেখতে চেয়ে বঞ্চিত হয়, তবে সেই অধিকার নিশ্চিত করার পথ তৈরি করে দেয় এই কমিশন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেট, মাস্টারপ্ল্যানের অগ্রগতি কিংবা কোনো কারণে ক্যাম্পাসে গাছ কাটা হলো কি না—এসব বিষয় জানতে শিক্ষার্থীদের আর রাজপথে নেমে আরিচা রোড অবরোধ করতে হবে না। নির্ধারিত ফরম পূরণ করে আবেদনের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য জানার আইনি অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে।

কমিশনের প্রচার ও কার্যক্রম তুলে ধরে তিনি আরও বলেন, তথ্য কমিশন সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা না থাকায় কমিশনকে সবার কাছে পরিচিত করাই আমি দায়িত্বের প্রথম কাজ হিসেবে নিয়েছি। সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এই তথ্য মেলার আয়োজন শুরু হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ড. নাহরিন ইসলাম খান বলেন, এই দেশটি তোমাদের। প্রতি মুহূর্তে ও প্রতি সেকেন্ডে এই রাষ্ট্রে সাধারণ মানুষের টাকা খরচ হয়। সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার শতভাগ অধিকার তোমাদের রয়েছে।” এ সময় তিনি শিক্ষার্থীদের মেলার স্টলগুলো ঘুরে লিফলেট সংগ্রহ এবং তথ্য পাওয়ার আইনি উপায়গুলো জেনে নেওয়ার আহ্বান জানান।

বিগত প্রায় দুই বছর কমিশন অকার্যকর থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যোগদানের প্রথম দিন থেকেই কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার অঙ্গীকার করেছি। কমিশন যেন প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে ছাত্র-জনতাকেই সদা সজাগ ও সচেতন প্রহরী হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা