× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববি গবেষণা সংসদের দায়িত্বে নাজিম-সাগর

ববি প্রতিনিধি

প্রকাশ : ১২ মিনিট আগে

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (বিইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান নাজিম এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর চন্দ্র বাড়ৈ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান নিসা, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সুরাইয়া আক্তার আফরিন এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. রেজাউল করিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের মো. আবু বকর সিদ্দিক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা।

এ ছাড়া জ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা, অর্থ ও দপ্তর, নেটওয়ার্কিং ও জনসংযোগ, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন, আইটি ও কনটেন্ট উন্নয়ন, আন্তর্জাতিক বিষয়াবলি, প্রেস ও প্রকাশনা, অনুষ্ঠান ও লজিস্টিক ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা এবং আউটরিচ ও ক্লাব সমন্বয়সহ বিভিন্ন সম্পাদকীয় পদে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের মডারেটর ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হোসনেয়ারা ডালিয়া বলেন, গবেষণা কেবল তথ্য সংগ্রহ নয়, বরং প্রশ্ন করার সাহস, নতুন জ্ঞান অনুসন্ধান ও সৃজনশীল চিন্তার বিকাশের প্রক্রিয়া। গবেষণার বিষয় নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, পদ্ধতি নির্ধারণ ও তথ্য বিশ্লেষণের ধাপে শিক্ষার্থীরা প্রায়ই দিকনির্দেশনার অভাবে সমস্যায় পড়ে। বিইউআরএস শিক্ষার্থীদের গবেষণাভীতি ও জড়তা দূর করে অনুসন্ধিৎসু মনোভাব, আগ্রহ ও আত্মবিশ্বাস গড়ে তুলবে বলে আমার প্রত্যাশা।

সংগঠনের গবেষণা পরিচালক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণার বিকল্প নেই। উন্নত দেশগুলো গবেষণালব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই এগিয়ে গেছে। বিইউআরএস ক্ষুদে গবেষক তৈরি, নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায়। এ ক্ষেত্রে ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিটের আয়োজনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি কাজী মাহফুজুর রহমান নাজিম ও সাধারণ সম্পাদক সাগর চন্দ্র বাড়ৈ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা, চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা বিকাশ এবং গবেষণার সুযোগ ও প্রশিক্ষণ বাড়ানোই নতুন কমিটির মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা