× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার মাকে বাসে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার মাকে বাসে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার মাকে বাসে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নিয়ে রাখা হয়।

ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন। পরে বিষয়টি মীমাংসায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরিয়াল টিম, শিক্ষার্থী প্রতিনিধি ও পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়।
ভুক্তভোগী ছাত্রীর নাম সাজিয়া আফরিন মেহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহা জানান, শুক্রবার সকালে মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ওই রুটে আগে ৭০ টাকা ভাড়া নেওয়া হলেও বাসের সহকারী ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ানোর বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের সপ্তাহের সাত দিনই অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান।

মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসচালকও জানিয়ে দেন, তারা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া নেবেন না। বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করার পরও বাসের সহকারীর অসদাচরণ অব্যাহত থাকে। পরে মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও অপমানজনক মন্তব্য করা হয়।
বাস আটক করা শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর তারা প্রতিবাদের সিদ্ধান্ত নেন।
তাদের অভিযোগ, ঠিকানা, নীলাচল ও রমজানসহ কয়েকটি পরিবহনে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মাঝপথে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে নীলক্ষেত মোড় এলাকায় ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, “শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে বাসগুলো আটক করলেও কোনো বাসের ক্ষতি করেননি। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।”
তিনি জানান, মালিকপক্ষের প্রতিনিধিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও তারা আশ্বাস দিয়েছেন। পরে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা