× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

কারাতে প্রতিযোগিতায় ছাত্র গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক অর্জন করে।

ছাত্রী গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে। 

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ পাল। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, দিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা