× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু কাল

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১ ঘণ্টা আগে

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু কাল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামীকাল শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

আগামী ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল নিবন্ধন করেছে।

প্রতিযোগিতার প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, আগামীকাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। যবিপ্রবি উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচরা আসতে শুরু করেছেন। তাদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতার খেলাগুলো উপভোগ করতে জিমনেসিয়ামের গ্যালারিতে দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজনটি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা