× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দশক পূর্তিতে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগে পুনর্মিলনী

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৭ মিনিট আগে

দুই দশক পূর্তিতে মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগে পুনর্মিলনী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় অ্যালামনাই পুনর্মিলনী। শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিভাগের দুই দশকের পথচলা, অর্জন ও স্মৃতি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা, সেমিনার, স্মৃতিচারণ, খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগের যৌথ উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিকেল ডিজাইন লিমিটেডের সিইও এ কে এম মহসিন আহমেদ, ইমপ্রেস-নিটওয়্যার কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের টেক্সটাইল বিভাগের সিওও মো. শাহিনুর রহমান এবং প্রিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার দেওয়ান মাহবুব কামরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সামনে অপার সম্ভাবনা রয়েছে। বস্ত্র খাতে এখন টেকসই উন্নয়ন, স্মার্ট টেক্সটাইল ও অটোমেশনের যুগ চলছে। পূর্বসূরিদের তৈরি পথ ধরে নিজেদের দক্ষতা ও গবেষণার মাধ্যমে আরও এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কাজের পাশে রয়েছে।’

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার বলেন, বিভাগের দুই দশকের অর্জন ও স্মৃতি উদযাপনের পাশাপাশি শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ পুনর্মিলনীর অন্যতম উদ্দেশ্য।

আয়োজকেরা জানান, বিভাগের ২০ বছরের অর্জন ও সাফল্য উদযাপনের পাশাপাশি বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী আয়োজনে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা