× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মিনিট আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে আগামী ২৮ নভেম্বর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ। সম্মিলনে শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি বিষয়ের কারিকুলাম সংস্কারের কাজ চলছে। ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৫৫০টির সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও ফ্রিল্যান্সিংয়ের বিষয় যুক্ত করা হয়েছে। পাশাপাশি ১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সাড়ে তিন হাজার শিক্ষক প্রশিক্ষণ পেয়েছেন।

তিনি আরও জানান, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হওয়া ঠেকাতে পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশি ভাষা শিক্ষা, নারী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং কলেজ অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ত্বরান্বিত হবে। সম্মিলন সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা