× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে নবনিযুক্ত চার শিক্ষককে ছাত্রদলের সংবর্ধনা

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ মিনিট আগে

পবিপ্রবিতে নবনিযুক্ত চার শিক্ষককে ছাত্রদলের সংবর্ধনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নবনিযুক্ত চার শিক্ষককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন- পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার ও কৃষিবিদ ড. রাহাত মাহমুদ এবং সংগঠনটির সদস্য ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মেধা, যোগ্যতা, নিষ্ঠা ও গবেষণার মধ্য দিয়েই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। নবনিযুক্ত শিক্ষকেরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, নবনিযুক্ত সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার ও ড. রাহাত মাহমুদ এবং প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ।

পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত চার শিক্ষককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষকদের পেশাগত জীবনের সাফল্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে তাঁদের কার্যকর অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা